হোম > সারা দেশ > রংপুর

নিখোঁজের একদিন পর চার বছরের শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টাক্ষেত থেকে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজের পর বৃহস্পতিবার সকালের দিকে লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মাইকিং করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার তজবুলের ছেলে সেন্টু ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে শিশুর লাশ দেখেন।

এ ঘটনায় চেংমাড়ির জোসপাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী মহসিনা বেগম জানান, গতকাল দুপুরে তিনি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন, তখন শরিফ উদ্দিনের ছেলে মুরশালিন শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেন। শিশুটি হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মুরশালিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।

ওসি আমানুল্লাহ আল বারী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মুরশালিন।

জেডএম

ভারত কখনো আমাদের বন্ধু হতে চায় না

বদরগঞ্জ পল্লী বিদ্যুৎ ইনচার্জের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রংপুরে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা, নানা প্রশ্ন

সাঘাটায় দুই ছিনতাইকারী আটক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গ্রাম আদালতকে শক্তিশালী করতে বিভাগীয় কর্মশালা

নগর উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষে রসিকের সভা

তারাগঞ্জে এক ছাগলের ২ মাথা, এলাকায় চাঞ্চল্য

কোমরসমান পানিতে নেমে বোরো ধান কাটছেন কাউনিয়ার কৃষকরা