হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারী সীমান্তে ১৯২৫ পিস ইয়াবাসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১৯২৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ সামিউল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (২৩ মার্চ) রাত ৯টায় উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্তে তাকে আটক করা হয়। সামিউল ওই ইউনিয়নের বাঁশজানী গ্রামের খয়বার আলীর ছেলে।

বিজিবি সূত্র জানিয়েছে, রোববার রাত নয়টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীন দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার নম্বর-৯৭৯ দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পায় বিজিবির টহল টিম।

ওই তথ্যের ভিত্তিতে দিয়াডাংগা বিওপি’র টহল দল মোটরসাইকেলযোগে বাঁশজানি থেকে ময়দান কলেজের দিকে একজন আসতে দেখেন। এ সময় তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল দল তখন তাকে ঘেরাও দিয়ে আটক করে। পরে তল্লাশি করে মোটরসাইকেলে থাকা শপিং ব্যাগ থেকে ১৯২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৩ লাগ ২৪ হাজার ৫০ টাকা, একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে। আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য পাচারের মামলা দিয়ে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, মাদকদ্রব্য পাচার রোধে সীমান্তে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রৌমারীর বড়াইবাড়ি দিবস কাল, রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ২৫ বছর

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব