হোম > সারা দেশ > রংপুর

আমার দেশ সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ-এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গত মঙ্গলবার আমার দেশ-এ সংবাদ প্রকাশিত হয়। এর জেরে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং তার চাচাতো ভাই বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনের নেতৃত্বে সাংবাদিক মোশাররফ হোসেনের বাসায় হামলা চালানো হয়।

মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার বিকালে মঞ্জু আমাকে কল দিয়ে গালাগালি করেন। এরপর বীরগঞ্জছাড়া করার হুমকি দেন। পরে রাতে ক্যাডার বাহিনী পাঠিয়ে আমার বাড়িতে হামলা করেন। আমি বাড়িতে ছিলাম না। এ সময় তারা বাড়ির লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি