হোম > সারা দেশ > রংপুর

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটায় মাদক কারবারিতে জড়িত থাকার ঘটনায় গ্রেপ্তার হওয়া কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলামকে আবারো বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ২০২৫ সালের ২২ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হন। পরের দিন ২৩ অক্টোবর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। মাদক কারবারে জড়িত থাকা সত্বেও কিছুদিন পরেই আবারো তাকে গোপনে ইউনিয়ন আহ্বায়কের পদ ফিরিয়ে দেয় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি। পদ ফিরে পেয়ে আবারো একইভাবে মাদক কারবারি শুরু করেন যুবদলের ওই নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা কালে বারোকোনা বাজারস্থ রিয়াদ-রাহাত মোবাইল পয়েন্ট দোকানের সামনে মাদক বিক্রয়ের তথ্য পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ও ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল হক নয়নকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অভিযানের সময় ইসমাইল হোসেন নামের আরও একজন পালিয়ে যায়।

এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএস

দিনাজপুরে প্রাইভেটকারসহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ, ৪ ডাকাত গ্রেপ্তার

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, আহত দাদা

বালিয়াডাঙ্গীতে এক বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ

পার্বতীপুরে বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি