হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে ঝুঁকিপূর্ণ সেতুর ওপর কাঠ বিছিয়ে পারাপার

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দীর্ঘদিনের পুরনো ও ভাঙা একটি সেতুর ওপর কাঠ বিছিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় জনসাধারণ, রিকশা ও ভ্যান।

সরেজমিনে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা এলাকায় আলাই নদীর ওপর অবস্থিত হেয়ালী ব্রিজটি ১৯৮৮-৮৯ অর্থ বছরে জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। দীর্ঘদিনের পুরাতন হওয়ায় সেতুটির ছাদ ভেঙে পড়ে গেছে। প্রায় ১০ বছরেরও অধিক সময় ধরে ব্রিজের ভাঙা অংশে কাঠ বিছিয়ে চরম ভোগান্তি ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষজন।

হরিনাথপুর ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য জিয়ারুল রহমান জানান, সেতুটি ভেঙে যাওয়ায় এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করছে। এতে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর বলেন, ওই ভাঙা ব্রিজের ছাদে কাঠ দিয়ে এলাকার সাধারণ মানুষ, রিকশা-ভ্যান ছাড়াও কৃষিপণ্য নিয়ে অতিকষ্টে চলাচল করতে পারলেও কোনো ভারী যানবাহন চলাচল করতে পারে না। তিনি দ্রুত সেতুটি নির্মাণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তহিদুল করিম সরকার জানান, ভাঙা সেতুটির বিষয়ে কয়েক দফা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ব্রিজটি নির্মাণে কোনো অনুমতি পাওয়া যায়নি।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো