কুড়িগ্রামের ফুলবাড়ীতে হেলাল মিয়া নামে এক চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেলাল একই গ্রামের নুরনবী মিয়ার ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ বলেন, হেলালকে হত্যার পর লাশটি নাগেশ্বরী এলাকায় বোরোধান ক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের মাথায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।