হোম > সারা দেশ > রংপুর

নির্বাচনি অঙ্গন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে: সুজন সম্পাদক

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন খুবই প্রয়োজন। নির্বাচনি অঙ্গন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে। এখনো বেশির ভাগ প্রার্থী কালোটাকার মালিক, পেশিশক্তিনির্ভর রাজনীতি করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গাইবান্ধার পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে সুধীজনের সঙ্গে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন সংস্কারের ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের সংস্কার। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন।

বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। মূলত সে কারণে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেই পুরোনো পথে হেঁটেই শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

বদিউল আলম বলেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং প্রতিশোধপরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সুজনের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, সুজনের জেলা ফেসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা, পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম, সদস্য আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নুসহ সুজনের স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এসআই

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়