হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুর সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও রিক্রুট ব্যাচ ২০২৫-এর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে ওই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে ৩৪৭ জন নবীন সৈনিক (রিক্রুট) শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন সৈনিকদের দেশের উন্নয়নে আত্মনিয়োগ এবং সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়ারেছ খান উপস্থিত ছিলেন।

নবীন সৈনিকরা ৩৬ সপ্তাহব্যাপী সামরিক প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। এতে ৩৪৭ জন রিক্রুট নবীন অংশ নেন। যাদের মধ্যে ২৯ জন মহিলা ছিলেন। ইএমই কোরের নবীন এসব সৈনিককে বিভিন্ন কারিগরি, সাধারণ এবং অন্যান্য পেশা বরাদ্দ করা হয়েছে।

প্রশিক্ষণ মূল্যায়নে যথাক্রমে শ্রেষ্ঠ ও দ্বিতীয় রিক্রুট নির্বাচিত হন মো. তানভীর আহমেদ ও মো. আকাশ। নির্বাচিত রিক্রুটদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

প্যারেড গ্রাউন্ডের গ্যালারিতে বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা, সেনা সদস্যদের পরিবার ও নতুন সৈনিকদের অভিভাবকরা কুচকাওয়াজ উপভোগ করেন।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো