হোম > সারা দেশ > রংপুর

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

বগুড়ায় মতবিনিময় সভায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি: আমার দেশ

দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়া নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি আরো বলেন সারা দেশের মানুষ জানে বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি। আপনারা কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে। শুধু ভোট চাইলেই হবে না, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে।’

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভিপি সাইফুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আলী আসগর তালুকদার হেনা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন মরুহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-প্রার্থনা করা হয়।

এরপরে তিনি সিরাজগঞ্জের উদ্দেশে ১২টা ৪০ মিনিটে রওনা হন। এ সময় বনানী, বনানী বাইপাস ও শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের পথসভার প্রস্তুতি নিয়ে রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপরে তিনি জেলার শেরপুরের ধুনট মোড়ে পথসভায় ভাষণ দেবেন।

সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে

নীলফামারীতে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকি: মাওলানা আবদুল হালিম

পঞ্চগড় রাজনগর বাজারে অগ্নিকাণ্ড, পরিদর্শনে গেলেন প্রতিমন্ত্রী

তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফুলছড়িতে আটক ৩ জুয়াড়িকে ছিনিয়ে নিল স্থানীয়রা, পরে গ্রেপ্তার ৭

খানসামায় তিন দিনে পৃথক অগ্নিকাণ্ডে জনমনে আতঙ্ক

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হেলিকপ্টারে চড়ে বরের আগমন, পলাশবাড়ীতে ব্যতিক্রমী বিয়ে

দীর্ঘ লাইন উপেক্ষা করে তিন জার তেল নিয়ে উধাও ইউএনওর গাড়ি