হোম > সারা দেশ > রংপুর

একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী সন্তানের বাবা আলতাব

উপজেলা প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)

রংপুরের বদরগঞ্জে ভ্যান চুরি হয়ে যাওয়ায় রাস্তার পাশে বসেই কান্না করছেন বৃদ্ধ আলতাফ হোসেন। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বদরগঞ্জ উপজেলার নাগেরহাট বন্দরের জামে মসজিদ এলাকায়।

জানা যায়, লোনিপাড়া ইউনিয়নের মহিদীপুর পলিপাড়া গ্রামের ভ্যান চালক আলতাব হোসেন(৬৫) তার ভ্যান গাড়ি রেখে কাঁচা বাজারে টমেটো কিনতে যান। টমেটো কিনে পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখেন তার ভ‍্যানটি নাই। তখন ভ‍্যান চালক আলতাব হোসেন উপস্থিত লোকজনদের পা জড়িয়ে ধরে কান্না করছেন।

চুরি যাওয়া ভ্যানটি কীভাবে ফিরে পাবেন কিছুই জানেন না আলতাব।

আলতাব হোসেন জানান, ভ্যানটি আমার জীবিকা নির্বাহ করার অবলম্বন। ভ‍্যান চালিয়ে যা আয় হয় সেটা দিয়ে কষ্টে চলে তাদের সংসার। শুধু তাই নয় ভ্যানচালক আলতাব হোসেনের রয়েছে প্রতিবন্ধী একটি পুত্র তার প্রতিবন্ধী ছেলের ঔষধ খাওয়া পড়া সবকিছু চলে তার ভ‍্যানের আয়ের অর্থে। না খেয়ে এখন মরতে হবে আমাদেরকে রাস্তার পাশে বসেই এভাবেই বিলাপ করছেন।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।

দিনাজপুর থেকে ঢাকায় পৌঁছেছেন আড়াই হাজার কসাই

আওয়ামী লীগ নেতাদের নিয়ে টিসিবি কর্মকর্তার বৈঠক

দিনাজপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির মাইকিং

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরগঞ্জে যুবকের মৃত্যু

কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা তৈরি করা হবে না: এলজিআরডি মন্ত্রী

ভিজিএফের চাল যুবদলের খেলার মাঠে, সচিব বললেন তারাও তো গরিব-দুঃখী

তেঁতুলিয়া সীমান্ত থেকে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

প্রধানমন্ত্রীর দেয়া ঈদ সালামির ১০০ টাকা স্মৃতি হিসেবে রেখে দেব: এমপি রুমা

কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ