হোম > সারা দেশ > রংপুর

হাসপাতাল কক্ষে রোগীর ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতালের কক্ষ থেকে সাথী আক্তার (২৮) নামে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের ডক্টরস হসপিটাল অ্যান্ড কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

সাথী আক্তার সৈয়দপুর পৌরসভার মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম সোহাগের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর থেকেই স্বামী রায়হান ইসলাম পলাতক রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৪৬মিনিটে সৈয়দপুর ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সাথীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

সিনিয়র স্টাফ নার্স জাহিদা বেগম জানান, তার স্বামী সকাল সাড়ে ৮টার দিকে রোগীর সঙ্গে কথা বলে বের হয়ে যান। এ সময় রোগী কক্ষে একাই ছিলেন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর রোগীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বামীর উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এসময় সাথী আক্তারকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হোসেন তাহমিদ ইমাম জানান, ঘটনার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ হাসপাতালে আসেননি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমই

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ