হোম > সারা দেশ > রংপুর

নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে সেনাবাহিনীর মহড়া

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে লালমনিরহাটে ব্যাপক মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিদর্শন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

দিকনির্দেশনায় আয়োজিত এই মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। মহড়ায় নির্বাচনকালীন সহিংসতা মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ, সন্দেহভাজন পরিস্থিতি সামাল দেওয়া, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া এবং সমন্বিত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়।

বাস্তব পরিস্থিতির আদলে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। সেনাবাহিনীর এই মহড়ার মূল লক্ষ্য হলো নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা, সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা।

মহড়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কার্যকর প্রস্তুতির সক্ষমতা স্পষ্টভাবে ফুটে ওঠে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন। মহড়াটি প্রত্যক্ষ করা লালমনিরহাটের সাধারণ জনগণ সেনাবাহিনীর এই প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বলেন, এমন মহড়া নির্বাচনকে ঘিরে জনমনে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার