হোম > সারা দেশ > রংপুর

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কাউনিয়ায় মন্দিরে প্রার্থনা

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় কাউনিয়া উপজেলার মধ্য নিজপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (ভাসমান)-এ প্রার্থনা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় আয়োজিত এ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি মোহন রায় ফুলবাবু ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মনসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

প্রার্থনা ও গীতা পাঠ শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অন্যদিকে কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বাদ মাগরিব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এর আয়োজন করে। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ