হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি ওপরে

৪৪টি জলকপাট খোলা

জেলা প্রতিনিধি, নীলফামারী

ছবি: আমার দেশ

ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে নীলফামারীতে তিস্তা উত্তাল হয়ে উঠেছে। নদীর পানি বেড়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আজকের গড় বৃষ্টিপাতেরর পরিমাণ ১৩২ দশমিক শূন্য মিলিমিটার।

বুধবার সকাল ৯টায় নীলফামারীর ডিমলায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার), যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সকাল ১০টায় তিস্তার পানি একই মাত্রায় প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তায় পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলের বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এমএইচ

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

বদরগঞ্জে মাদক ও জুয়া বন্ধের দাবিতে র‍্যালি ও পথসভা

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের