হোম > সারা দেশ > রংপুর

মানবিক আচরণেই বাড়বে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস: এটিএম আজহার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণ সর্বপ্রথম সম্মানজনক আচরণ ও সৌজন্যপূর্ণ ব্যবহার প্রত্যাশা করে। নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা জনসেবার মান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি, অবহেলা বা অসৌজন্যমূলক আচরণের শিকার না হন সেদিকে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সরকারি সেবার মান শুধু কাজের গতির ওপর নির্ভর করে না কর্মকর্তাদের আচরণও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন নাগরিক যদি সম্মান পায়, তার কথা মনোযোগ দিয়ে শোনা হয় এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তাহলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বহুগুণে বৃদ্ধি পায়।

তিনি উল্লেখ করেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দায়িত্ব পালন করলে উন্নয়ন কার্যক্রমের সুফল প্রকৃতপক্ষে জনগণের কাছে পৌঁছাবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সঙ্গে সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবা সহজীকরণের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নবনির্বাচিত এমপি এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ