হোম > সারা দেশ > রংপুর

সংস্কারবিরোধীরা জাতি ও জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করছে

আলোচনা সভায় মাহবুবুর রহমান বেলাল

রংপুর অফিস

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে সংস্কারের বিরোধিতা করে একটি দল জাতি ও জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করছে।

রোববার রংপুর টাউন হলে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দুঃশাসনের অবসান ঘটবে এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের ক্ষতচিহ্ন টিকিয়ে রাখতে একটি বিশেষ দল কাজ করছে। তাদের কোনো অনুশোচনা নেই। শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে তারা পুরোনো স্বৈরতন্ত্রের ধারাকে বহাল রাখতে চাইছে, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।

তিনি আরো বলেন, যদি শিক্ষা, নির্বাচন ও বিচারব্যবস্থায় সংস্কার না হয়, তবে শহীদদের আত্মদান বৃথা যাবে। এ সিস্টেম টিকিয়ে রাখলে দেশে কোনো নির্বাচনই কার্যকর হবে না। আমরা এ দেশে নতুন চোর, নতুন ডাকাত বা নতুন সন্ত্রাস প্রতিষ্ঠিত হতে দেব না।

শিক্ষকদের দুরবস্থার প্রসঙ্গে অধ্যাপক বেলাল বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের হাসির পাত্র বানানো হয়েছে। যখন একজন শিক্ষক বাড়ি ভাড়া পান মাত্র এক হাজার ৫০০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা তখন সেটি সম্মান নয়, অপমান। শিক্ষকদের যে বেতন-ভাতা দেওয়া হয় তা সম্মানী নয়, বরং অসম্মানী। বেসরকারি শিক্ষকদের পেনশন পেতে তিন বছর অপেক্ষা করতে হয় এটি শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের অবহেলার নগ্ন উদাহরণ।

ফেডারেশনের রংপুর মহানগর শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মশিউর রহমান ও শাহ মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ফেডারেশনের রংপুর মহানগরীর উপদেষ্টা উপাধ্যক্ষ এটিএম আযম খান, জেলার উপদেষ্টা মাওলানা এনামুল হক, মহানগর শাখার কেএম আনোয়ারুল হক কাজল, অধ্যাপক রায়হান সিরাজী, আলামিন হাসান, অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ। আলোচনা সভা শেষে টাউন হলের সামনে থেকে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো