হোম > সারা দেশ > রংপুর

সমাবেশ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত কর্মীর

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মমতাজ উদ্দিন (৬৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-ডুগডুগি সড়কের চাটশাল ও দামপাড়া মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ উদ্দিন পালশা ইউনিয়নের দেওগ্রাম পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভটভটি চালকের সহযাত্রী হিসেবে গাড়ির পাশে বসে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভটভটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারালে মমতাজ উদ্দিন সড়কে ছিটকে পড়েন। এরপর ভটভটিটি তার ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

কুড়িগ্রাম-৪: ১৩০ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৪৩

নির্বাচনি বক্তব্য বিকৃতির অভিযোগে থানায় জিডি করলেন আখতার

দাঁড়িপাল্লা স্লোগানে প্রকম্পিত নীলফামারীর কিশোরগঞ্জ

লালমনিরহাট–৩ আসনে জামায়াত প্রার্থীর আবু তাহেরের নির্বাচনি ইশতেহার ঘোষণা

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

দেশের মানুষ যখন হতাশায়, তখনই তরুণদের নেতৃত্বে সরকার পতন হয়

রংপুরে ১১ দলীয় জোটের পক্ষে নারীদের গণমিছিল

নীলফামারীতে ধানের শীষের নির্বাচনি শোডাউন

অত্যাচারী জুলুমবাজদের এই বাংলাদেশে আর ঠাঁই হবে না