হোম > সারা দেশ > রংপুর

ছাত্রদলে যোগ দিলেন পাঁচ শতাধিক জুলাই যোদ্ধা

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

ছাত্রদলে যোগ দেওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবীর আহমেদ বলেন, ‘আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্রদলে যোগ দিয়েছি।’

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। ছাত্রদের অধিকার আদায়ে আমরা একসঙ্গে কাজ করব।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ‘দেশে যখন সংকট দেখা দেয়, ছাত্রদলই সর্বপ্রথম তার মোকাবিলা করে। ছাত্রদের অধিকার রক্ষায় ছাত্রদলের ভূমিকা ঐতিহাসিক। বিএনপি সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান এবং সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়