হোম > সারা দেশ > রংপুর

সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না: এটিএম আজহার

রংপুর অফিস ও বদরগঞ্জ প্রতিনিধি

সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রংপুর-২ আসনের এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার ও দৃশ্যমান সংস্কারের আগে কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। সেই নির্বাচন গ্রহণযোগ্যতাও পাবে না। অবিলম্বে সংবিধান সংশোধন করে তার আলোকে ভোট করতে হবে। বাহাত্তরের সংবিধান জারি রাখার জন্য আবু সাঈদ, মুগ্ধরা জীবন দেননি।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের পলিপড়া ও পাকার মাথায় উপজেলা জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহার বলেন, জামায়াত সবাইকে আপন করে নিতে চায়। কারণ, এই দলের নেতাকর্মীরা সবার আপনজন। মানুষকে ভুল বুঝিয়ে জামায়াত থেকে দূরে রাখার অপচেষ্টায় লিপ্ত একটি মহল। তার পরেও মানুষের আপদ-বিপদে জামায়াতের লোকজন পাশে থেকে থাকে।

আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে মেরে ফেলেছে দাবি করে এই জামায়াত নেতা বলেন, জোর করে ভয়ভীতি দেখিয়ে বন্দুকের নলের সামনে পরিবারকে জিম্মি করে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী নেওয়া হয়েছিল। এখন সবাই দেখছে সেই সাক্ষীরা প্রকাশ্যে নির্ভয়ে এসে সত্য কথাগুলো বলে দিচ্ছেন।

ভোট সম্পর্কে এটিএম আজহার বলেন, অন্য দলের নেতারা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি, নানা ওয়াদা দিয়ে ভোট নেয়। কিন্তু ভোট পাওয়ার পর সেই নেতারা আর এলাকায় না এসে নিজেদের উন্নয়ন করে। কারণ তারা মানব রচিত সংবিধানের আলোকে পরিচালিত সংসদের শাসক। মানব উন্নয়ন করতে হলে অবশ্যই আল কোরআনের আইন চালু করতে হবে, সৎ লোকের শাসন ব্যবস্থা চালু করতে হবে।

তিনি আরো বলেন, ‘আমাদের একটাই স্লোগান আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাইতে হলে সৎ লোককে ভোট দিতে হবে। সৎ লোককে ভোট দিলেই এই প্রচলিত আইনকে পরিবর্তন করে ভালো লোকের মাধ্যমে জামায়াতের ছায়াতলে আসতে হবে। জামায়াতের ছায়াতলে এলে অন্তত নামাজ পড়বেন, মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাখতে হবে।

মধুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম প্রমুখ।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান