হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মী আহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত দুর্বৃত্তের অতর্কিত হামলায় এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। রোববার রাত প্রায় ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি বরিশাল ইউনিয়নের দুর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে কাকন (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাকন বাজার এলাকায় অবস্থানকালে হঠাৎ করে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

হামলায় কাকনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতরভাবে জখম হওয়ার পাশাপাশি তার দুই পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পলাশবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম জানিয়েছে, আহত ব্যক্তিকে রংপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে যুবদলর উপজেলা সভাপতি জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল