হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

সীমান্তে আটক বাংলাদেশি তিন নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার সকালে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বৈরঢূনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। দুপুরে বিজিবি তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করেছে।

আটকরা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার চাপাই গ্রামের সজীব চন্দ্রের ছেলে স্বদেশ চন্দ্র(২৫) একই গ্রামের মৃত কান্দুরার ছেলে দিলীপ চন্দ্র রায় (৩৫) এবং খট শিবপুর গ্রামের বাবুল চন্দ্রের ছেলে দুর্জয় চন্দ্র চন্দ্র(২০)।

বিজিবির বৈরঢূনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, আটকরা বেশ কিছুদিন ধরে ভারতে অবস্থান করছিল। সোমবার ভোরে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের বামর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে এ নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বৈরঢূনা সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি।

এমএস

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত