হোম > সারা দেশ > রংপুর

অবশেষে অফিস ছাড়লেন সেই ইউএনও

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

ছাত্র-জনতার তোপের মুখে অবশেষে অফিস ছেড়েছেন ফাতেমা খাতুন নামে অভিযুক্ত সেই ইউএনও। বুধবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

এর আগে নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্নস্থান থেকে আগত অর্ধশত মানুষ ব্যানার ফেস্টুন হাতে তার অপসারণ দাবি করেন।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর ইউএনও ফাতেমা খাতুন দীর্ঘদিন যাবত পার্বতীপুর উপজেলায় একক স্বেচ্ছাচারিতায় রাজত্ব কায়েম করেছে। নানা অনিয়মের অভিযোগে পরপর দুই বার বদলি আদেশ হলেও অজ্ঞাত কারণে তা স্থগিত হয়। অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

পরে উত্তেজিত আন্দোলনকারীরা বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে প্রবেশ করলে পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের সহযোগিতায় অফিস ত্যাগ করেন অভিযুক্ত ইউএনও ফাতেমা খাতুন।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল