হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিএনপির নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার দলারদরগা বাজারে অবস্থিত বিএনপির নির্বাচনি অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রাতে বিএনপির নির্বাচনি অফিসে থিম সং বাজানো হচ্ছিল। এ সময় জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী সেখানে জনসংযোগে এসে থিম সং বন্ধ করতে বলেন। তবে বিএনপির কর্মীরা থিম সং বন্ধ করতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির কর্মীদের ওপর হামলা চালানো হয় এবং অফিসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

বিএনপির কর্মীদের দাবি, হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেয়। হামলায় অফিসের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন কর্মী আহত হন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে জামায়াত-শিবিরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা