হোম > সারা দেশ > রংপুর

অভিযুক্তকে গ্রেপ্তার না করায় আবারও সড়কে বিক্ষোভ

দিনাজপুরে মহানবীকে (সা.) কটূক্তি

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে মহানবী হজরত মুহম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে আবারও বিক্ষোভ করেছেন তৌহিদি জনতা। ঘটনার চারদিনেও অভিযুক্ত সবুজ দাসকে গ্রেপ্তার না করায়

রোববার সদর উপজেলার মোহনপুর ব্রিজে এ কর্মসূচি পালন করা হয়। এতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সাড়ে ছয় ঘণ্টা পর তারা জনতাকে বুঝিয়ে রাস্তা থেকে সরাতে সক্ষম হন। এ সময় অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস পেয়ে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়।

উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম জেলা শাখার আমির মাওলানা মতিউর রহমান কাসেমী, ইসলামী আন্দোলন বাংরাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা সোহরাব হোসাইন, সেক্রেটারি মুফতি মুহাম্মদ খাইরুরুজ্জামান, জামায়াত নেতা অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল প্রমুখ।

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি খায়রুজ্জামান জানান, আগামী শুক্রবারের মধ্যে অভিযুক্ত সবুজকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় এই সময়ের পর নতুন কর্মসূচি দেওয়া হবে।

গত ২ এপ্রিল দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের বনতাড়া বালুপাড়া গ্রামের সবুজ দাস নামে এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মহানবীকে (সা.) অবমাননা করে। বিষয়টি জানাজানি হলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মুসলিমরা।

আন্দোলনের অংশ হিসেবে পরদিন অভিযুক্ত সবুজকে গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান বলেন, অভিযুক্ত সুবজ দাসকে গ্রেপ্তার করা যায়নি। তবে ফেসবুকে তার স্ট্যাটাস শেয়ার করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক

কাভার্ড ভ্যানে ‘গোপন ফিলিং স্টেশন’, অ্যাম্বুলেন্সে করে জ্বালানি তেল পাচার

তিস্তায় নাব্য সংকট ও ভাঙনে উদ্বাস্তু হচ্ছেন গঙ্গাচড়ার চরাঞ্চলের মানুষ

হলদিয়া ইউপিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাসুদ

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর ডাকনিরপাটে শুরু হলো গরুর গোশত বিক্রি

জুমার নামাজের খুতবা শোনা অবস্থায় মুসল্লির মৃত্যু

পীরগাছায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রৌমারীর বড়াইবাড়ি দিবস কাল, রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ২৫ বছর

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর