হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীর কৃষক দল নেতার সকল পদ-পদবি স্থগিত

জেলা প্রতিনিধি, নীলফামারী

অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নীলফামারী পৌর কৃষক দলের সংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুমন চক্রবর্তীর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

শনিবার জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন চক্রবর্ত্তী দীর্ঘদিন ধরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অরাজনৈতিক আচরণ করে আসছিলেন। এ কারণে তার সব ধরনের সাংগঠনিক পদ ও পদবী স্থগিত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি বিভিন্ন অরাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এমন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হয়েছে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়