হোম > সারা দেশ > রংপুর

তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: ফখরুল

পঞ্চগড় প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। গণতন্ত্রের প্রবর্তনের নির্বাচন। তিনি বলেন, আমরা যদি দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই তাহলে তারেক জিয়ার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

রোববার পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নির্বাচনি জনসভায় দেবীগঞ্জ উপজেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ।

মির্জা ফখরুল বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একটি অন্য দলের সম্পর্কে বলতে চাইনা, নিজের দলের সম্পর্কে বলতে চাই। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতার বিশ্বাস করেনা তাদেরকে আপনারা কেউ বিশ্বাস করবেন না।

তিনি বলেন, পরিবারের চাহিদা মেটানোর জন্য প্রতি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দেয়া হবে, কৃষকদেরকে কৃষি কার্ড দেয়া হবে। যারা ঋণ নিয়েছেন তাদেরকে ১০ হাজার টাকার কৃষি ঋন মওকুফ করে দিবো। দেশের শিক্ষিত বেকার ১ কোটি যুবক যুবতীকে চাকুরি দিবো। সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের হাতে ধাঁনেরশীষ প্রতীক তুলে দিয়ে তাকে ধানেরশীষ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। তাকে নির্বাচিত করার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জের মানুষের সাথে দিনরাত কাজ করেছেন। আজকে দেশের একটি জটিল মুহূর্তে নির্বাচন হচ্ছে। তারা ২০ হাজার মানুষকে হত্যা করেছে। জুলাইয়ে ২ হাজার যুবককে হত্যা করা হয়েছে। আপনাদের ভোটে নির্বাচনে জয়ী হয়ে সে নির্বাচনের মধ্য দিয়েই আমরা যেন সৃজনশীল সরকার গঠন করতে পারি। শান্তির দেশ নির্মাণ করতে পারি। সে জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরেই তিনি নির্বাচনের পথে প্রান্তরে ছুটেছেন। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এ দেশে ভালোবাসার সাথে বাস করতে চাই। আজকে এ নির্বাচনে বড় সমস্যা করছে একটি দল। এ দলটি বিশ্বাস যোগ্য নয়। এটি পাকিস্তানিদের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে। বাংলাদেশের স্বাধীনতার সময়ও বিরোধিতা করেছে। তারা চরমোনাই পীর সাহেবদের সাথে জোট করেছিল। তখন চরমোনাই পীর সাহেব বুঝতে পেরেছিল এদের চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। এটা বুঝতে পেরে তারা জোট থেকে বের হয়ে আসে। চরমোনাই পীর সাহেব বলেছিল এদের ভোট দেয়া হারাম।

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন

কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লাকে সমর্থন দিলেন বিন ইয়ামিন মোল্লা

লালমনিরহাটে ৩৮৬ ভোট কেন্দ্রের মধ্যে ২১৮টি ঝুঁকিপূর্ণ

রংপুর-১ আসনে মহিলা সমাবেশে জনসমুদ্র

আ.লীগ নেতার বিরুদ্ধে ৬শত গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

গাইবান্ধা-৩ আসনের বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ডা. জাহিদের মতবিনিময়

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

হাসান রাজিবের পক্ষে ভোট চাইলেন খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম

হারাগাছে শৌচাগার সংকটে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ, ভোটের মাঠে সমালোচনা