হোম > সারা দেশ > রংপুর

হত্যাচেষ্টা মামলায় রংপুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু গ্রেপ্তার

রংপুর অফিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা দুটি মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় নগরীর ইঞ্জিনিয়ার পাড়ায় তার খালাতো ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি (১ নম্বর) এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার ৫ নম্বর আসামি।

ওসি আরও জানান, ৫ আগস্টের পর থেকে বাবু আত্মগোপনে ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দিচ্ছিলেন। সম্প্রতি তিনি রংপুরে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ