হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে মহানবী সা. কে কটূক্তির প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তৌহিদি জনতা ও মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার মোহনপুর ব্রিজে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

খবর পেয়ে দিনাজপুরের প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সবুজ দাসকে গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে ৪ ঘণ্টা পর সডক অবরোধ তুলে নেয়া হয়।

এরআগে, গত বুধবার সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের বনতাড়া বালুপাড়া গ্রামের সবুজ দাস নামে যুবক ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, তোমার নবী তো লুচ্চা ৫৩ বয়সে ৬ বছরের আয়েশাকে বিয়ে করেছেন কেমন নবী তোমার।

স্থানীয় এলাকাবাসী ফেসবুকের এ স্ট্যাটাস দেখে ক্ষিপ্ত হয়ে সবুজ দাসের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে অবরোধের কারণে সড়কের উভয় পাশে বাস মিনিবাস ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। প্রশাসনের সহায়তায় স্থানীয়রা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত সবুজ দাসকে পুলিশ এখনো আটক করতে পারেনি। তবে মুঠোফোনে স্ট্যাটাস দেওয়া সেই যুবককে গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।

স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত তাকে ধরে আইনের আওতায় আনা হোক। না হলে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেবে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, অভিযুক্ত সুবজ দাসের বাড়িতে হামলা করবে এমন খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন