হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে বাউল আবুল সরকারের শাস্তির দাবি

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুরে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে অভিযুক্ত বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর বাজারে যুব সমাজের উদ্যোগে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি কারী বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন বয়সী মানুষ অংশ নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানান। বক্তারা বলেন, ধর্ম নিয়ে কটূক্তি সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তাই অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে অংশ নিয়ে বাজিতপুর গ্রামের যুবক হারুন রশিদ বলেন,ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ধর্মীয় মূল্যবোধ ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু