হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে আবারও বিএসএফের গুলিতে হাসপাতালে যুবক

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আহত এক যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আহত মো. রনি (২২) গোতামারী ইউনিয়নের বাসিন্দা মো. হারুন অর রশিদের ছেলে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আপাতত আশঙ্কামুক্ত।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ দৈখাওয়া বিওপির একটি টহল দল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকটবর্তী এলাকায় গিয়ে কয়েক ব্যক্তিকে দৌড়াদৌড়ি করতে এবং একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত যুবককে বিজিবির তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তদন্তে তার পরিচয় নিশ্চিত করা হয়।

বিজিবির দাবি, মো. রনি ওই এলাকায় মাদক বহনের সঙ্গে জড়িত ছিলেন। এর আগে গত ২২ ডিসেম্বর বিএসএফের ছোড়া ছররা গুলিতে আহত হয়ে তিনি আত্মগোপনে চলে যান। সে সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাড়িতে গেলেও পরিবারের পক্ষ থেকে তার উপস্থিতির বিষয়টি অস্বীকার করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানায় বিজিবি।

বিজিবি আরো জানায়, মো. রনির বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় বারবার সতর্ক করার পরও অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকায় বিজিবি উদ্বিগ্ন। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন তিনি।

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২

বোনারপাড়া রেলওয়ে জংশন গেট অটোরিকশার দখলে

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

লালমনিরহাটে নদী থেকে উদ্ধার দুই ভাইয়ের লাশ

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ব্যাপক ক্ষতি

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

নবাবগঞ্জে ট্রলির চাপায় চালকের মৃত্যু