হোম > সারা দেশ > রংপুর

ঈদের মাংস কিনে বাড়িতে ফেরা হলো না সিদ্দিকের

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জে ঈদের জন্য মাংস কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী চিকলী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার কুর্শা ইউনিয়নের ফজলা রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামাজের পর ঈদের জন্য মাংস কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চিকলী বাজারে যান সিদ্দিক।

পথে রংপুর-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।এবং চালক আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ