হোম > সারা দেশ > রংপুর

মুজিববাদ কালচার আমরা এখনো ভাঙতে পারিনি: সাদিক কায়েম

রংপুর অফিস

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, খুনি হাসিনা গত ১৬ বছরে কালচারাল এস্টাবলিসমেন্ট সে যে শাহবাগ কায়েমের মাধ্যমে দেশে অবৈধ শাসনকে বৈধতা দিয়েছে। এখানকার যে কালচারাল স্টাবলিস্টের মাধ্যমে আয়নাঘর থেকে শুরু করে জুলুম, নির্যাতনকে বৈধতা দিয়েছে, সেই মুজিববাদ কালচারকে আমরা এখন পর্যন্ত ভাঙতে পারি নাই।

শনিবার বিকালে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে আব্দুল্লাহ আল তাহীরের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর থেকে আমরা বলে আসছি কালচারাল এস্টাবলিস্টমেন্টকে ভাঙার জন্য। কালচারে যারা ফ্যাসিস্ট আছে তাদের এখান থেকে হটাতে হবে। জুলাইয়ের চেতনা, শহীদদের আকাঙ্ক্ষা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। জুলাই শহীদদের নিয়ে ডকুমেন্টারি করা। শহীদদের নিয়ে নাটক তৈরি করা। তাদের শহীদ পরিবারের স্মৃতিগুলো নিয়ে আসা। এটাকে নিয়ে উপন্যাস তৈরি করা। প্রবন্ধ তৈরি করার সেই কাজগুলো ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা করছি।

আমাদের প্রথম দাবি ছিল খুনি হাসিনা দুই হাজার ভাইবোনকে খুন করেছে, ৪০ হাজার ভাইবোনকে পঙ্গু করেছে, গত ১৬ বছরে যত মানবাধিকার লঙ্ঘন করেছে, প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে।

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না