হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বর্ষবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলা মিলনায়তনে এই আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবির। এ সময় তিনি বলেন, একমাত্র বিচারক ও আইনজীবীদের নামের আগে বিজ্ঞ কথাটি বলা হয়, অন্য কোন পেশার ক্ষেত্রে এই কথাটি হয় না। তাই, আমরা যেন আমাদের মর্যাদা রক্ষা করতে পারি সকলকে এই চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ মো. হুমায়ূন কবির, দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার উল্ল্যাহ।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. খয়রাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট মোল্লা মো. সাখাওযাত হোসেন।

নদী থেকে বালু চুরির প্রতিবাদ, নারীসহ ৬ জনকে বিএনপি নেতার মারধর

বহু পাম্প থেকে উধাও পেট্রোল, সিন্ডিকেটে আটকা তেল

পীরগাছায় চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

অর্থাভাবে ঢাবিতে ভর্তি অনিশ্চিত প্রতিবন্ধী বাবার মেধাবী কন্যা শাহানাজের

বিরাবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান ভস্মীভূত

ইফতারিতে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল