হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধা-৩ আসনের বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার ৭৫ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের নিজ বাসভবন উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়।

এসময় উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ঘোষিত এই ইশতেহারে অপরাধ দমন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, মানবাধিকার সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়।

ইশতেহারে বলা হয়, এলাকায় ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ হেল্পলাইন চালু, শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা করা ছাড়াও নিয়মিত গণশুনানির মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়।

যুব ও নারীদের জন্য প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, সমবায় ভিত্তিক ঋণ সহায়তা, কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ শ্রমিক কল্যাণ কার্ড চালু, প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা সেল গঠন এবং ব্যবসায়ীদের সহজ ঋণ সুবিধার প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষার মানোন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যসেবায় ডিজিটাল রেকর্ড সংরক্ষণ ও ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র জোরদার করার কথা বলা হয়।

পরিবেশ রক্ষায় নদী, খাল ও বিল সংরক্ষণ ও খনন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। পাশাপাশি গ্রাম ও হাট-বাজারে বিদ্যুৎ সাশ্রয়ী আলোকায়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ভূমি অফিসের সব সেবা ডিজিটাল ও হয়রানিমুক্ত করার ঘোষণা দেয়া হয়।

ইশতেহারের শেষে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, ‘আপনাদের ভোট, দো’আ ও সমর্থন পেলে পলাশবাড়ী-সাদুল্লাপুরকে একটি নিরাপদ, মানবিক, বৈষম্যহীন ও আধুনিক জনপদে রূপান্তর করব।’

তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হলে সাদুল্লাপুরে পৌরসভা বাস্তবায়ন, নলডাঙ্গায় পুলিশ ফাঁড়ি, পলাশবাড়ীতে ট্রমা সেন্টার স্থাপন, শিল্পকারখানা ও ইপিজেড প্রতিষ্ঠা, নদী খননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিতসহ দুই উপজেলার সার্বিক উন্নয়নে কোনো বৈষম্য করা হবে না।

দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে সাদুল্লাপুর ও পলাশবাড়ীর সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে তিনি ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলন শেষে ডা. সাদিক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে পৌরশহরের বিভিন্ন স্থানে নির্বাচনী ইশতেহারের হ্যান্ডবিল বিতরণ করেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়