হোম > সারা দেশ > রংপুর

বাসচাপায় নার্স নিহত, আড়াই ঘণ্টা অবরুদ্ধ ঢাকা-রংপুর মহাসড়ক

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মরিয়ম আক্তার (৪৫) নামে এক নার্স নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া এলাকায় ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে ছাত্র-জনতা ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে।

জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া নামক স্থানে নার্স মরিয়ম আক্তার রাস্তা পারাপারের সময় শঠিবাড়ি এক্সপ্রেস নামে সৈয়দপুরগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মরিয়ম পৌর এলাকার পূর্ব পান্থাপাড়া গ্রামের মৃত শেলু শেখের মেয়ে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উুপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে সেখানে ফুট ওভার ব্রিজ স্থাপনের আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান