হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ১১ দলীয় জোটের পক্ষে নারীদের গণমিছিল

রংপুর অফিস

চলো একসাথে গড়ি বাংলাদেশ’-এই শ্লোগানে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের উদ্যোগে রংপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান বেলালের প্রচার-প্রচারণার অংশ হিসেবে নারী গণমিছিল অনুষ্ঠিত।

সোমবার বিকেরে নগরীর টাউনহল থেকে গণমিছিলটি বের হবে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, প্রেসক্লাব, দাবানর মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে মাহবুবুর রহমান বেলাল বলেন, নারীরা সমাজ পরিবর্তনের অগ্রসেনানী। ন্যায়-ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে নারী সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই। এই দেশের প্রতিটি মা-বোনের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, ১১ দলীয় ঐক্য জোট জনগণের ভোট ও মতের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞা। জনগণের সমর্থনে আমরা একটি ইনসাফ-ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে বৈষম্য থাকবে না এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।

মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্ব করেন। এসময় জেলা সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়