হোম > সারা দেশ > রংপুর

বীরগঞ্জে ইউএনও-সুপারের বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারীপুর দাখিল মাদরাসায় টাকার বিনিময়ে ‍শিক্ষক-কর্মচারী নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার দুপুরে মুরারীপুর বাজার মাদরাসা রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বঞ্চিত প্রার্থী ও মামলার বাদী শরীফ আহম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জুয়েল ইসলাম, গোলাম রইসুল, শাহজাহান, রইস উদ্দিন ঢালী ও উত্তম রায়।

বক্তারা বলেন, ইউএনও ফজলে এলাহীর যোগসাজশে তিনটি পদে ৫০ লাখ টাকা নেন মাদরাসাসুপার নূর আহম্মদ। নিয়মবহির্ভূত এ নিয়োগে যোগ দেন সহকারী সুপার গোলাম রসুল শাহী, নিরাপত্তাপ্রহরী খায়রুল ইসলাম ও আয়া পদে পারভিন আক্তার। এ নিয়ে ইউএনও-সুপারসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। তবু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নিয়োগপ্রাপ্তরা।

এজন্য ইউএনও ফজলে এলাহীকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও সুপারকে চাকরিচ্যুত করাসহ অবৈধ নিয়োগ বাতিল চেয়ে মানববন্ধন করেন এলাকার লোকজন। অবিলম্বে তাদের অপসারণ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ ব্যাপারে ইউএনও ও মাদরাসার সুপারের মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও রিসিভ করেননি।

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন