হোম > সারা দেশ > রংপুর

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সপ্তাহে কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে।

সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার কারণে রোদের প্রখরতা ছিল খুব কম। এদিকে কুয়াশার প্রভাব কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে ছিন্নমূল মানুষসহ প্রাণিকুল যবুথবু হয়ে রয়েছে। কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

সাহেবজোত গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘কনকনে শীতে হাত-পা জড়োসড়ো হয়ে আসছে। কোনো কাজ করার মতো শক্তি পাওয়া যাচ্ছে না। তবু জীবন-জীবিকার তাগিদে কাজে যেতে হচ্ছে।’

রণচণ্ডী এলাকার পাথরশ্রমিক রাজিউর রহমান বলেন, ‘নদীর পানি বরফের মতো ঠান্ডা, কোনোভাবে পানিতে পা নামানো যায় না। কিন্তু সীমান্তবর্তী নদী মহানন্দায় ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাথর-বালু তোলার সময় বেঁধে দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। তাই বাধ্য হয়ে ঠান্ডা উপেক্ষা করে নদীতে নামতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্ত জিতেন্দ্রনাথ রায় বলেন, দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন এই শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে। বর্তমানে পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এসআই

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি