হোম > সারা দেশ > রংপুর

গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহত, আসামিরা রিমান্ডে

রংপুর অফিস

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১টার দিকে তারাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম জানায়, “মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

নিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে গত রোববার দুপুরে তারাগঞ্জ থানায় ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চরকডাঙ্গা বালাপুরের আলেফ উদ্দিনের পুত্র আখতারুল ইসলাম (৪৫), রহিমাপুরের (খান সাহেবপাড়া) আইয়ুব আলীর পুত্র মিজানুর রহমান (২৬), বুড়িরহাট ডাঙ্গাপাড়ার জাফর আলীর পুত্র রফিকুল ইসলাম (৩৩) এবং সয়ার বালাপুরের আজিজুল ইসলামের পুত্র ইবাদত আলী (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাগনি জামাই প্রদীপ লালকে নিয়ে ভ্যানে বাড়ি ফেরার পথে বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয়রা রুপলাল ও প্রদীপকে থামিয়ে তল্লাশি চালায়। এসময় ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত তরল ও কিছু ওষুধ পেয়ে উত্তেজিত জনতা তাঁদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে গিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রুপলালকে মৃত ঘোষণা করা হয়। প্রদীপ লাল ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল