হোম > সারা দেশ > রংপুর

ডিলারদের কৃত্রিম সার সংকটে দিশেহারা তারাগঞ্জের আলুচাষীরা

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে টানা কয়েকদিন ধরে দেখা দিয়েছে তীব্র সার সংকট। বিশেষ করে টিএসপি ও মরক্কো সারের অভাবে মারাত্মক বিপাকে পড়েছেন আলুচাষীরা।

মাঠের কাজ ঠিকমতো শুরু হলেও সার না থাকায় অনেকে নির্ধারিত সময়ে জমিতে আলুর বীজ বপন করতে পারছেন না। এতে চলতি মৌসুমের আলু উৎপাদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

কুর্শা ইউনিয়নের কৃষক মমিনুল ইসলাম ও রফিকুল ইসলাম জানান, এক একর জমি চাষ করার পর ১০ দিন ধরে সারের অপেক্ষায় আছেন। কিন্তু প্রয়োজনীয় টিএসপি ও মরক্কো সার না পাওয়ায় এখনও বীজ বপন করতে পারেননি।

তাদের অভিযোগ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসিমা আক্তারের সঙ্গে বহুবার যোগাযোগ করলেও কোনো সঠিক তথ্য মিলছে না।

তিনি জানিয়েছেন, ইউনিয়নের কোনো গুদামেই বর্তমানে এই দুই ধরনের সার মজুত নেই।

অন্যদিকে, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, রাহিমাপুরসহ পাঁচ ইউনিয়নের কয়েকজন ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে গোপনে সার বিক্রি করছেন। এক বস্তা মরক্কো সারের সরকারি মূল্য যেখানে ১,৩৫০ টাকা, সেখানে তা ২,২০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ডিলারদের দোকানে গেলেও কৃষকরা চাহিদামতো সার পাচ্ছেন না।

স্থানীয় কৃষক মিন্টু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সার ছাড়া চাষাবাদ অসম্ভব। প্রতিদিন সার খুঁজে সময় নষ্ট হচ্ছে। জমি পড়ে আছে, কিন্তু সার নেই। বাজারে সার থাকা সত্ত্বেও ‘সরবরাহ কম’ বা ‘স্টক শেষ’ অজুহাতে বেশি দামে বিক্রি করছে ডিলাররা। ফলে কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে। তবে চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক ঘাটতি দেখা দিয়েছে। খুব দ্রুত সংকট কাটিয়ে উঠার আশ্বাস দেন তিনি। পাশাপাশি যেসব ডিলার অতিরিক্ত দামে সার বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

কৃষকদের দাবি জরুরি ভিত্তিতে সার সরবরাহ না বাড়ালে চলতি মৌসুমের আলু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১০

কৃষকদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানালেন এ টি এম আজহার

লালমনিরহাটে আসার পথে অসুস্থ ত্রাণমন্ত্রী

তিস্তার বালুচরে এখন সবুজের সমারোহ