হোম > সারা দেশ > রংপুর

পদ্মরাগের ৫ বগি লাইনচ্যুত, বেঁচে গেল কয়েক’শ মানুষ

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটমুখী পদ্মরাগ কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে অল্পের বেঁচে গেলেন কয়েকশ যাত্রী। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের ডাউন পয়েন্টে স্লিপার সমস্যার কারণে এ ঘটনা ঘটে।

ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় আপ এবং ডাউন লাইনে ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-রংপুর, দিনাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে ঢাকামুখীসহ সব ধরনের আপ-ডাউন লাইন দিয়ে সব ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা রেলওয়ে স্টেশন নির্ধারিত যাত্রাবিরতি দেয়। যাত্রা বিরতির এক মিনিটের মাথায় বেলা ১২টা ৩০ মিনিটে রেলস্টেশনের ডাউন পয়েন্ট হোম সিগনাল এলাকায় লাইনচ্যুত হয়। ওই ট্রেনেটিতে দুটি মালবাহীসহ মোট ১০টি কোসসহ প্রায় ৬০০ যাত্রী নিয়ে লালমনিরহাট যাত্রার দুর্ঘটনার কবলে পড়ে।

পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ইউছুফ আলী আমার দেশকে বলেন, আমার পয়েন্ট এবং সিগন্যাল ঠিক আছে।

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি