হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাত্র ৮ শতাংশ জমি নিয়ে সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭ জন। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলখানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আলতাফ মিয়া (৬০) পিতা. জামাল উদ্দিন, মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪০) ও বোন কুলসুম বেগম (৫০)।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতরা একই পরিবারের চাচাতো জেঠাতো ভাই বোন। তাদের মধ্যে বিগত আট বছর ধরে মাত্র ৮ শতক জমি নিয়ে তীব্র বিরোধ চলছিল। এলাকাবাসী জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের বিভিন্ন চেষ্টা করা হলেও উত্তেজনা নিরসন হয়নি। রোববার সকালে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম রেজা এ তথ্য নি‌শ্চিত করেছেন।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার