দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে আব্দুল কাদের (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের গিরিবরপাড়া( সাতালপাড়া) নামক স্থান থেকে ২শ পিচ ইয়াবাসহ তাকে গ্রপ্তার করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আব্দুল কাদের উপজেলার চিলাপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় দিনাজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আাসামি থানা হেফাজতে রয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।