হোম > সারা দেশ > রংপুর

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ীতে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধ পিতা-মাতাকে অমানুষিক নির্যাতন ও বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রাম থেকে অভিযুক্ত হাসানুর রহমান হাসুকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মাহাবুব ইসলাম (৭২) ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের একমাত্র পুত্র ও পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিশ্বাস ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা বসতবাড়ি ও অন্যান্য সম্পত্তি পুত্রের নামে লিখে দেন।

কিন্তু পরবর্তীতে কুলাঙ্গার পুত্র হাসানুর রহমান ও তার স্ত্রী উম্মে মাহাবুবা সোমা যৌথভাবে বৃদ্ধ পিতা-মাতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ উঠে।

পলাশবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং অপর অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান