হোম > সারা দেশ > রংপুর

স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ভিআইপি অটোমোবাইল পরিবহনের একটি বাসের ধাক্কায় স্কুলের যাওয়ার পথে নিহত হয়েছেন বাবা-মেয়ে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার খইলাসাকুড়ি পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ৭ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাবেতুল কোবরা (১৪) বোদা পাইলট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বাবা আশরাফুল ইসলাম (৪৫) সিএনজিচালিত অটোরিকশা চালক। তাদের বাড়ি ভুল্লী থানার খইলসাকাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শী ডা. সাইদ বাবু জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভিআইপি অটোমোবাইল পরিবহনের একটি বাসের থাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি খইলাসাকুড়ি পোস্ট অফিসের সামনে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হয়েছেন।

এ ঘটনার ভুল্লি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে । এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে ।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়