হোম > সারা দেশ > রংপুর

সাংবাদিকদের নিরপেক্ষ থাকার আহ্বান সারজিসের

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

ছবি: আমার দেশ

সাংবাদিকদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১দলীয় জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেন, আমাদের রাজনৈতিক চিন্তাধারা একদিকে যেমন বজায় থাকবে, তেমনি পেশাদারিত্বও বজায় রাখতে হবে— এটুকু আমরা প্রত্যাশা করি।

রোববার রাতে পঞ্চগড় প্রেসক্লাব হল কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সারজিস সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমাদের চাওয়া হচ্ছে, আপনি একটা দলের শুভাকাঙ্ক্ষী হতেই পারেন, যে কোনো একটি মার্কায় ভোট দিতেই পারেন, এটা খুবই স্বাভাবিক; কিন্তু আপনার হাতে যখন একটি বুম থাকবে, ক্যামেরা থাকবে এবং সাংবাদিক হিসেবে একটি রিপোর্ট লিখবেন বা করবেন, তখন ভাবতে হবে— আমি হচ্ছি জেলার, রাষ্ট্রের বা সমাজের দর্পণ।আমার কাছে সাংবাদিকতাটাই এখন সবচেয়ে বড় এবং আমি এই জায়গায় প্রফেশন।’

তিনি বলেন, ‘স্পেশালি সামনে নির্বাচন। মাত্র মাঝখানে তিনটা দিন। আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে যেকোনো কেন্দ্রে যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি দ্বারা যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, যে কোনো ক্ষমতা খাটানো বা বেশি শক্তি প্রয়োগ করার কিংবা অন্য যেকোনো আইনশৃঙ্খলার নিয়ম সংক্রান্ত বিধি লঙ্ঘন করার অপচেষ্টা করে, সেটা আমরা আপনাদের মাধ্যমে চাই। সেটা আপনারা দয়া করে মানুষের সামনে, দেশের সামনে, প্রশাসনের সামনে তুলে ধরবেন।’

সাংবাদিকদের অধিকার আদায়ের ব্যাপারে সারজিস বলেন, ‘আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে আমি অবশ্যই যারা গণমাধ্যমে কাজ করেন, তাদের কীভাবে একটি বেতনকাঠামোয় আনা যায়, তাদের কীভাবে আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা যায়, তাদের কীভাবে সামাজিক, অর্থনৈতিক পারিবারিক সুরক্ষায় আনা যায়, সেটা নিয়ে আমরা সংসদে গিয়ে কথা বলব।’

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন প্রমুখ।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ