হোম > সারা দেশ > রংপুর

অধিকার আদায়ে জনগণ রাস্তায় নামলে ফল ভালো হবে না

রংপুরে এটিএম আজহারুল ইসলাম

রংপুর অফিস

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, অধিকার আদায়ে জনগণ রাস্তায় নামলে ফল ভালো হবে না। তাই জুলাই সনদ বাস্তবায়নে মানুষ যে রায় দিয়েছে, তার বাস্তবতা মেনে নিয়ে অতিদ্রুত বাস্তবায়ন করুন। শুধু সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না।

শুক্রবার বিকালে রংপুরের বদরগঞ্জ হাইস্কুল অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, দেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ভোট দিয়ে জুলাই সনদে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। আর সরকার ক্ষমতায় গিয়ে সবকিছু ভুলে গেছে, যা তাদের বিপক্ষে যাচ্ছে, সেটাই তারা সংবিধানের দোহাই দিয়ে বাদ দিয়ে দিচ্ছে।

আমরা চাই জনগণ যেভাবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছে, সেভাবেই প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হোক।

তিনি আরো বলেন, জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। লোডশেডিং কোথাও কোথাও ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত হচ্ছে। বিদ্যুৎ না থাকলে কৃষকরা কীভাবে ফসল উৎপাদন করবে।

দেশে চাঁদাবাজির মহামারি চলছে উল্লেখ করে তিনি বলেন, এদিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকার আছে কার্ড নিয়ে।

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা

দিনাজপুর মেডিকেল হাসপাতালের সভাপতি ডা. জাহিদ, ড্যাবের শুভেচ্ছা

মন্ত্রীরা সংসদে মিথ্যা কথা বলে: এটিএম আজহার

জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু