হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ফ্রি চক্ষু ক্যাম্প

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডোমারে ডিসিআই ও আরএসসির উদ্যোগে ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) জেলা পরিষদ ডোমার ডাক বাংলো মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চেধৗরী তুহিন।

উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, চোখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অত্র অঞ্চলের সুবিধাবঞ্চিত একটি মানুষও যেন চোখের বিনা চিকিৎসায় কষ্ট না পায় সেজন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি কাজ করে যাবো এটাই আমার অঙ্গীকার।

উক্ত চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পৌর সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্‌ফর আলী, বিএনপি নেতা ইউসুফ প্রধান প্রমুখ।

ফ্রি চক্ষু ক্যাম্পে ১০০০ এর অধিক অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৪০০ জন ছানি রোগী, ৬০০ জন চশমার রোগী শনাক্ত করা হয়। উক্ত ক্যাম্পে মোট ৫৫০ জন রোগীকে ক্যাম্প থেকে চশমা প্রদান করা হয়েছে। ৬৫০ জন রোগীকে ওষুধ প্রদান করা হয় ও ছানি রোগীদের আগামী ২১ ও ২৩ মে, ২০২৫ মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরে অপারেশন করানো হবে।

এডি/জেডএম

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত