হোম > সারা দেশ > রংপুর

উত্তরা ইপিজেডে চার কোম্পানি বন্ধ, বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা

জেলা প্রতিনিধি, নীলফামারী

কয়েক দিনের আন্দোলনের জের ধরে উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলনে নামেন শ্রমিকরা। আন্দোলনের মুখে রোববার চারটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দাবি-দাওয়া পেশ করা ও বন্ধ করে দেয়া কারখানার মালিক পক্ষ সবাই বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা। যার ফলে ইপিজেডের ক্রমাগত শ্রমিক আন্দোলনকে ঘিরে রহস্য ক্রমশ দানা বাঁধছে।

বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো, দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড এবং সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড।

প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণার পর সোমবার (২৭ অক্টোবর) সকালে শ্রমিকরা পুনরায় ইপিজেড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমাদের ভেতর অনেকেই বেতন বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করে আসছিলেন। আমি যদিও এই আন্দোলনে ছিলাম না। হঠাৎ কারখানা বন্ধ হয়ে গেল, এখন পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।”

স্থানীয় বাসিন্দা আরমান হোসেন বলেন, এই শ্রমিকরা কোনো কথাবার্তা নেই, কিছু হলেই আন্দোলন। এরা কাজ করতে আসে না, এরা আসে আন্দোলন করতে। আমরা এই ইপিজেডের আশায় লোন নিয়েছি, কীভাবে চলবো যদি এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। এই শ্রমিকরা কোনো কিছু না বুঝে অযথা আন্দোলন করে।

শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়লে ইপিজেড এলাকায় আতঙ্ক দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি