হোম > সারা দেশ > রংপুর

শাকসবজি সংরক্ষণে ছোটো ছোটো হিমাগার নির্মাণ করা হবে: কৃষি উপদেষ্টা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকদের শাকসবজি সংরক্ষণের জন্য ছোট ছোট হিমাগার নির্মাণ করা হবে। কৃষিতে কোন সিন্ডিকেট থাকবে না। আপনারা সরাসরি গোডাউনে ধান দিতে পারবেন। এবার আমরা গতবারের চেয়ে ধানের দাম বাড়িয়ে দিয়েছি।

তিনি বলেন, কৃষক তাদের পণ্যের দাম পায় না। দাম পায় মধ্যস্বত্বভোগীরা। কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় আমরা তার ব্যবস্থা করেছি।

বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলার ঢেলপীরে বোরো ব্রি ধান-৮৮ কাটার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদের উদ্দেশে কৃষি উপদেষ্টা বলেন, ধানের জমিতে লিচু চাষ করবেন না। দিনাজপুরের লিচু ঢাকায় পাঠানোর জন্য এসি বগির ব্যবস্থা করা হবে।

কৃষকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে লিচুতে কীটনাশক ব্যবহার করবেন ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সচিব মো. এমদাদ উল্লাহ মিয়া, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদুজ্জামান।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুরের ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. জাফর ইকবালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে তিনি দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি এবং রংপুর বিভাগের আওতাধীন সব জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আইনশৃঙ্খলা ও কৃষির সার্বিক পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিকেল সাড়ে ৪টায় কৃষি উপদেষ্টা দিনাজপুর সদর উপজেলার নশিপুরস্থ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর একই স্থানে রংপুর বিভাগীয় অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

সব শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে দিনাজপুর ত্যাগ করেন।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন